News71.com
 International
 30 Apr 20, 11:02 AM
 431           
 0
 30 Apr 20, 11:02 AM

বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে নরেন্দ্র মোদির টুইট॥

বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে নরেন্দ্র মোদির টুইট॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের কবলে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোও। এ ফলে গত কয়েকদিন আগেই সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভাইরাস মোকাবেলায় একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসের মহামারির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এই ফোনালাপের পর এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তাদের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকালে শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ফোনালাপে করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন বলে জানানো হয়। পরিস্থিতি মোকাবেলায় দুই নেতাই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন বলেও জানানো হয়। বাংলাদেশের এই প্রেস বিজ্ঞপ্তির পর টুইট বার্তায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। ওই টুইট বার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে তার সঙ্গে কথা বলেছি। আমরা কোভিড-১৯ পরিস্থিতি এবং তা মোকাবেলায় ভারত ও বাংলাদেশের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা অব্যাহত থাকবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন