News71.com
 International
 30 Apr 20, 05:28 PM
 407           
 0
 30 Apr 20, 05:28 PM

ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়াল॥

ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়াল॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৩২৩ জন মারা গেছেন। নতুন করে দেশটির ২ হাজারের বেশি কোভিড নাইনটিনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।মহামারি করোনার আগ্রাসনে ইতালির আর্থ সামাজিক অবস্থানের ক্ষত হয়েছে ব্যাপকহারে। এসব কিছুর ফলে আগামী ৪ মে লকডাউন তুলে দিয়ে পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরতে চায় দেশটি।বিশ্বের কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়েছে, ইতালিয়ান সরকার ২০২১ সাল পর্যন্ত পর্যটকদের জন্য দেশটির সীমানা বন্ধ রাখবে। কিন্তু গতকাল ইতালির পর্যটনমন্ত্রী দাড়িও ফ্রান্সিস্কোনি আন্তর্জাতিক মিডিয়ার উদ্দেশে বলেন, ইতালিয়ান প্রধানমন্ত্রী এমন কোনো পদক্ষেপের কথা ঘোষণা করেননি এবং তিনি বিষয়টি কল্পনাও করেন না।এ সব বিষয় নিয়ে ইতালিতে বসবাসরতরা অনেকটা হতাশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন