
আন্তর্জাতিক ডেস্কঃ গেল বছরের ডিসেম্বর মাসে চীনে প্রথম করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হয়। চীনের পরে ভয়ংকরভাবে সংক্রমিত হতে থাকে দ. কোরিয়ার নাগরিকরা। এই সময়ের মধ্যে চীন করোনা নিয়ন্ত্রন করতে পারলেও এখনো চূড়ান্তভাবে বিলুপ্ত করতে পারেনি।তবে মাত্রা তিন মাসের মাথায় সম্পূর্ন করোনামুক্ত হয়েছে দ. কোরিয়া। এখন দেশটিতে সংক্রমিতের সংখ্যা শূন্যের কোটায়। মূলত ব্যাপক সুরক্ষা ব্যবস্থা, পরীক্ষা আর কড়াকড়িতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছে দেশটি।কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মাত্র চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে যারা সবাই বিদেশ থেকে এসেছেন।দ. কোরিয়ার এ তথ্যমতে এটা নিশ্চিত হওয়া গেছে যে, গত দুই মাসের ভেতর প্রথমবার অভ্যন্তরীণ সংক্রমণ পুরোপুরি শূন্যে।দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ৭৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৫৯ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জন।