News71.com
 International
 01 May 20, 12:04 PM
 367           
 0
 01 May 20, 12:04 PM

তেলের উৎপাদন নিয়ে সৌদি আরবকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

তেলের উৎপাদন নিয়ে সৌদি আরবকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে তেলের দাম কমতে শুরু করে। এরইমধ্যে সৌদি আরব ও রাশিয়ার ‘মুল্যযুদ্ধ’ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। পরে অবশ্য রাশিয়ার সঙ্গে চুক্তিতে আসতে সক্ষম হয় সৌদি নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক। আর এ সিদ্ধান্তে আসতে সৌদি আরবকে আল্টিমেটাম দিয়েছিল যুক্তরাষ্ট্র।রয়টার্স জানায়, ২ এপ্রিল সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওপেক যদি তেলের দাম না কমায়, তাহলে সৌদি থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার আইন পাস করা হবে বলে হুমকি দেন তিনি।করোনা ভাইরাস মহামারিতে যখন তেলের দাম অভূতপূর্বভাবে কমতে শুরু করে, তখন সৌদি-রাশিয়া মূল্যযুদ্ধের অবসান এবং তেলের উৎপাদন কমানোর সম্মিলিত সিদ্ধান্ত যেন হোয়াইট হাউসের কূটনৈতিক বিজয়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ১০ দিন পর তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তের কথা জানান রাজপুত্র সালমান। ৭৫ বছরের মিত্রতা ঝুঁকিতে ফেলে ট্রাম্প প্রমাণ করলেন, যুক্তরাষ্ট্রের তেলশিল্প সুরক্ষার সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। অথচ এর আগে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ার কারণ হিসেবে ওপেকের কম তেল উৎপাদনকে দায়ী করেছিলেন ট্রাম্প। এবার তিনি নিজেই উৎপাদন কমানোর আবেদন করলেন। ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, সৌদি নেতাদের হোয়াইট হাউস থেকে বলা হয়, ‘তেলের উৎপাদন না কমালে, বিধিনিষেধ আরোপ করা থেকে কিছুতেই নিরস্ত করা যাবে না মার্কিন কংগ্রেসকে। ফলে সৌদি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন