
আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে বিশ্বের প্রায় ১০ লাখ ৪২ হাজার ৯৯৫ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ওয়াল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ৯০১ জন। মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ১৩৯ জন। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৫ হাজার ৯০৪ জন। মারা গেছেন ৬৩ হাজারেরও বেশি মানুষ। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি হয়।