News71.com
 International
 01 May 20, 07:57 PM
 296           
 0
 01 May 20, 07:57 PM

৪৮ ঘণ্টার মধ্যেই মানবদেহের করোনা ধ্বংস করবে ওষুধ॥ নিউইয়র্কের নর্থ শোর ইউনিভার্সিটি গবেষকদের

৪৮ ঘণ্টার মধ্যেই মানবদেহের করোনা ধ্বংস করবে ওষুধ॥ নিউইয়র্কের নর্থ শোর ইউনিভার্সিটি গবেষকদের

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিনিয়তই গ্রাস করছে বিশ্বকে। যত দিন যাচ্ছে গভীরভাবে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। তাই এ ভাইরাস থেকে বাঁচতে বিজ্ঞানীরা প্রতি মুহুর্তে খুঁজে চলেছে এ ভাইরাসের প্রতিষেধক। সম্প্রতি এ বিষয়ে আশার কথা শুনিয়েছেন নিউইয়র্কের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালের একদল গবেষক ৷ তারা দাবি করছেন মাত্র ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এ ভাইরাসকে ধ্বংস করা যাবে। নর্থ শোর ইউনিভার্সিটির সংক্রামক রোগের বিশেষজ্ঞ একজন ডক্টর জানিয়েছেন, অ্যান্টি প্যারাসাইট ওষুধে এই ভাইরাসের সংক্রমণ দুদিনে শেষ হয় ৷ তাঁর দাবি এই ওষুধের কোনও খারাপ প্রভাব হয় না পাশাপাশি সারা পৃথিবীর সব দেশেই এই ধরণের ওষুধ সহজেই পাওয়া যায়৷ এমনটাই জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ বাংলা'র খবরে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস বায়োমেডিসিন ডিসকভারি ইউনিভার্সিটির চিকিৎসকও জানান, এ ওষুধের এক মাত্রা দেওয়ার পরই কাজ শুরু হয় এবং তারপর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভাইরাসটির মৃত্যু হয় ৷ ফ্লোরিডার ব্রোবার্ড হেলথ মেডিক্যাল সেন্টার জানিয়েছে, এর আগেও বিভিন্ন সংক্রমণকারী রোগের ক্ষেত্রে সহজে এই ওষুধের ব্যবহারে সাফল্য এসেছে ৷ এবার করোনা রোগীদের এই ওষুধ দিয়েও পজিটিভ ফল পাওয়া যাচ্ছে৷ একইভাবে উটাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকের মত ফুসফুসে জোরালো সংক্রমণ থাকা রোগী যাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে তাদের ক্ষেত্রেও ইনভার্টিমাইসিন ওষুধ কাজ করে ৷ সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা শুক্রবার পর্যন্ত ৩৩ লাখ ৩০ হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৭৬৯ জনের। সুস্থ হয়েছে মোট ১০ লাখ ৫৩ হাজার ২৫০ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন