
আন্তর্জাতিক ডেস্কঃ যখন মহামারি করোনাভাইরাস প্রতিরোধে লড়ছে বিশ্ব। তখনই প্রায় প্রকাশ্যেই সন্ত্রাসবাদে মদদ দেয়া শুরু করেছে পাকিস্তান। সম্প্রতি দেশটি তাদের সন্ত্রাসী তালিকা থেকে ৪ হাজার জনের নাম বাদ দিয়ে দিয়েছে। এদের মধ্যে ১৩০ জন জাতিসংঘের কালোতালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।অভিযোগ রয়েছে, নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে পাকিস্তান এমন কাজ করেছে। তবে পাকিস্তান বলছে, জাতিসংঘের থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় তারা ওই সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারেনি।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি দল গত মার্চে পাকিস্তানে পাঁচ দিনের সফরে আসে। তাদের পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় যে জাতিসংঘের সন্ত্রাসীদের কালো তালিকায় পাকিস্তানি ওই ১৩০ জনের ভুল তথ্য দেয়া আছে। তবে বাকিদের নাম কেন মুছে ফেলা হয়েছে এটি জানতে চাইলেও পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় যে সঠিক তথ্য না থাকায় তারা পুরো চার হাজার জনের তালিকা মুছে ফেলেছে।২০১৮ সালের অক্টোবরে সন্ত্রাসবিরোধী অর্থায়ন পর্যবেক্ষণ সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড তারা বাড়িয়ে দিয়েছে। তখন প্রায় ৭ হাজার ৬০০ জনের একটি সন্ত্রাসী তালিকা প্রকাশ করে পাকিস্তান।