News71.com
 International
 01 May 20, 11:05 PM
 345           
 0
 01 May 20, 11:05 PM

ছেলে-মেয়েসহ করোনায় আক্রান্ত পাকিস্তানের স্পিকার।।

ছেলে-মেয়েসহ করোনায় আক্রান্ত পাকিস্তানের স্পিকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার। তার ছেলে ও মেয়েও আক্রান্ত হয়েছেন। পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার বৃহস্পতিবার থেকে অসুস্থবোধ করলে শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন। এর আগে আসাদ কায়সার নিজেই টুইটারে জানান, বৃহস্পতিবার রাতে তার কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। তবে তার এক ছেলে ও মেয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে আজ পরীক্ষায় তাদেরও পজিটিভ রেজাল্ট আসে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দিন কয়েক আগে পাকিস্তানের সিন্ধুপ্রদেশের গভর্নরও করোনায় আক্রান্ত হয়েছেন। পাকিস্তানে করোনা হটস্পটগুলোর একটি সিন্ধু প্রদেশ। সূত্রের খবর, জাতীয় সংসদের স্পিকারের পরিবারের সদস্যদেরও করোনা টেস্ট করানো হবে। দ্য ডন জানায়, শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৯৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৩৮৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন