News71.com
 International
 02 May 20, 11:24 AM
 347           
 0
 02 May 20, 11:24 AM

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৪ লাখ॥

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৪ লাখ॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৮২৯ জনে দাঁড়িয়েছে। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাস শনিবার (২ মে) সকাল পৌনে ৯টা পর্যন্ত ২ লাখ ৩৯ হাজার ৫৬২ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ৮১ হাজার ৫৯৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ২০ লাখ ৭৯ হাজার ৬৩৮ জন। এদের মধ্যে ২০ লাখ ২৮ হাজার ২৮৩ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫১ হাজার ৩৫৫ জনের অবস্থা গুরুতর।ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ৬৫ হাজার ৭৬৬ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ২৮০ জন।মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এ পর্যন্ত ২৮ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪২৮ জন।মৃত্যুর তালিকার তিন নম্বরে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ২৭ হাজার ৫১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৪৫৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন