News71.com
 International
 02 May 20, 01:02 PM
 484           
 0
 02 May 20, 01:02 PM

কাতারে ঝড়ে উড়ে গেল করোনা হাসপাতাল॥

কাতারে ঝড়ে উড়ে গেল করোনা হাসপাতাল॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত বিশ্ব, এর মধ্যে প্রকৃতিও যেনো তাণ্ডব শুরু করেছে। শুক্রবার কাতারের রাজধানীর দোহারে নির্মিত একটি করোনা হাসপাতাল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে।শনিবার এ খবর নিশ্চিত করেছে নিউ আরব। নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দোহার উত্তরে উম্মে সালাল এলাকায় খোলা মাঠে দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়। শুক্রবার প্রচণ্ড ঝড় শুরু হয়। পরে ওই হাসপাতালটির ছাদসহ অনেক যন্ত্রপাতিও উড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির ওপর পড়েছে। অনেকে হাসপাতাল থেকে নিরাপদ স্থানে ছুটছেন। এ পর্যন্ত দেশটিতে ১৪ হাজার ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়েছে এক হাজার ৪৩৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন