News71.com
 International
 02 May 20, 06:09 PM
 357           
 0
 02 May 20, 06:09 PM

করোনার টিকার তথ্য চুরি করতে তৎপর চীনা গুপ্তচররা॥

করোনার টিকার তথ্য চুরি করতে তৎপর চীনা গুপ্তচররা॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণার তথ্য চুরি করতে খোঁজখবর নিচ্ছে বিদেশি গুপ্তচর সংস্থাগুলো। শনিবার (২ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এই ঝুঁকি সম্পর্কে মার্কিন সরকার গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে। ব্রিটিশ নিরাপত্তা সূত্রগুলো বলছে, তারাও একই ধরনের তৎপরতা লক্ষ্য করেছে। তবে কোনো তথ্য চুরি হয়েছে কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি, দেশটির ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক বিল এভানিনা।করোনাভাইরাসের জীবাণু কোভিড-১৯-এর টিকা আবিষ্কারের জন্য এখন এক আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে।দেশটির ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক বিল এভানিনা জানান, আমরা মনে করছি চীনা কমিউনিস্ট পার্টিসহ বিদেশি গুপ্তচর সংস্থাগুলো চেষ্টা করবে আমাদের গবেষণাগুলো হস্তগত করার জন্য। তিনি বলেন, এই গবেষণার সাথে জড়িত প্রত্যেকটি মেডিকেল গবেষণা প্রতিষ্ঠানকে আমরা বলেছি এব্যাপারে খুবই সতর্ক থাকতে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের একজন কর্মকর্তা জানান, কোভিড-১৯ গবেষণায় জড়িত প্রতিষ্ঠানগুলোতে কিছু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এফবিআইয়ের উপসহকারি পরিচালক টনিয়া উগোরেৎজ বলেন, সাইবার গুপ্তচরদের দীর্ঘদিনের ‘প্রধান লক্ষ্য’ বায়োমেডিক্যাল তথ্য চুরি করা এবং এসব গবেষণার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো এখন এদের ‘লক্ষ্যবস্তু’। ক্যানাডার সেন্টার ফর সাইবার সিকিউরিটি গত মার্চ মাসেই সতর্ক করেছে যে আধুনিক প্রতিপক্ষ কোভিড-১৯ গবেষণার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো থেকে মেধা-সম্পত্তি চুরি করার চেষ্টা করতে পারে। এপ্রিল মাসে চেক প্রজাতন্ত্রের দুটি হাসপাতালে সাইবার হামলার ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন