News71.com
 International
 02 May 20, 06:22 PM
 394           
 0
 02 May 20, 06:22 PM

চীনের নিকট প্রতিবেশী ভিয়েতনামে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য॥

চীনের নিকট প্রতিবেশী ভিয়েতনামে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস নিয়ন্ত্রণে অনন্য নজির স্থাপন করেছে ভিয়েতনাম। প্রতিবেশী চীনসহ গোটাবিশ্বে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেলেও দেশটিতে একজন মানুষও মারা যায়নি। আক্রান্তের সংখ্যাও ৩শ’র নিচে। স্বাস্থ্যখাতের পাশাপাশি রোগ প্রতিরোধে দীর্ঘদিনের চর্চা ও আগাম লকডাউনের কারণে মহামারি করোনা নিয়ন্ত্রণে দেশটি সফল হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।করোনার উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে গেলেও প্রতিবেশী ভিয়েতনামে অবিশ্বাস্যভাবে একজন মানুষেরও মৃত্যু হয়নি। আক্রান্তের সংখ্যাও একেবারেই কম।কিন্তু কিভাবে এই মহামারি মোকাবিলা করেছে দেশটি?

বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর পদক্ষেপের কারণে এটি নিয়ন্ত্রণ করতে পেরেছে ভিয়েতনাম। কোভিড নাইন্টিন ছড়িয়ে পড়ার আগেই বিমানবন্দরে যাত্রীদের কঠোর স্বাস্থ্য পরীক্ষা চালুর পাশাপাশি যাত্রীর পূর্ণ তথ্য নিশ্চিত করে দেশটি। জ্বর থাকলেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ভুল তথ্য প্রদানকারীকে আনা হয় আইনের আওতায়।শুরু থেকেই করোনা পরীক্ষা এবং সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয় ভিয়েতনাম। কোন এলাকায় আক্রান্তের খবর পাওয়া গেলেই পুরো এলাকা লকডাউন করে দেয়া হয়।ভিয়েতনাম বাংলাদেশি শিক্ষার্থী জিসান খান বলেন, ভিয়তেনাম সরকার দুধাপে লকডাউন সম্পন্ন করেছে। জনসমাগম হয় এমন স্থান পুরোপুরি বন্ধ করে দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন