News71.com
 International
 03 May 20, 11:25 AM
 304           
 0
 03 May 20, 11:25 AM

অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা॥

অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা॥

নিউজ ডেস্কঃ করোনার কারনে অস্ট্রেলিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নিতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটটি ৭ মে সিডনি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অস্ট্রেলিয়ার ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন এ নিয়ে এক জরুরি ই–মেইল করেছে নিবন্ধিত আগ্রহী যাত্রীদের। বাংলাদেশ হাইকমিশনের জরুরি মেইলে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে বিমান চলাচল বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের কিছু নাগরিক অস্ট্রেলিয়ায় আটকা পড়েছেন। তাঁদের ফিরিয়ে নিতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন।

ই–মেইলে আরো বলা হয়, মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বাণিজ্যিক বিমানের এই বিশেষ ফ্লাইটটি ৭ মে রাতে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। যাঁরা ইতিমধ্যে হাইকমিশনে নিবন্ধনভুক্ত হয়েছেন, তাঁদের ই–মেইল বার্তায় প্রস্থানের তারিখ, টিকিটের মূল্য এবং অন্যান্য ব্যবস্থার বিস্তারিত তথ্য জানানো হয়েছে। টিকিট সমন্বয়ের দায়িত্ব রয়েছে মেলবোর্নভিত্তিক সংগঠন ভিবিসিএফ। তাদের সঙ্গে মোবাইল: +৬১ ৪৩০ ৯১২ ৭৮৭, ই–মেইল: info@vbcf.com.au এবং মিল্টন ট্রাভেল সেন্টার, মোবাইল: +৬১ ৪৩০ ১১৭ ২৭৪, ই–মেইল: mdkhan@meltontravelcentre.com.au যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে দূতাবাসের ৩টি টেলিফোন নম্বরে +৬১ ৪১০ ৬১৬৮০৩, +৬১ ৪১৬ ২৮৫০৬৯, +৬১ ৪৭৬ ০২৫০৩২ এবং সিডনিতে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের +৬১ ৪২৪ ২৩৭৪২২, +৬১ ৪৮০ ২৫৫৬২৮ এই নম্বরে যাত্রীদের সার্বক্ষণিক যোগাযোগ করতে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান বলেন, বাংলাদেশ সরকারের অন্যান্য অনেক বিষয় অগ্রাধিকার থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে। যাঁরাই অস্ট্রেলিয়ায় আটকে রয়েছেন, তাঁদের সবাইকে এই সুযোগ গ্রহণ করার জন্য তিনি বিশেষ অনুরোধ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন