
আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় দু'মাস অবরুদ্ধ থাকার পর সোমবার (০৪ এপ্রিল) থেকে শিথিল হচ্ছে ইতালির লকডাউন। এদিন থেকে গড়ে দেড় লাখ মানুষের অ্যান্টিবডি পরীক্ষারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যেই, শনিবার দেশটিতে আরো ৪শ' ৭৪ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় দু'হাজার।ইতালিতে সোমবার থেকে কিছু শিল্প প্রতিষ্ঠান, পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান এবং ছোটো ছোটো দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বার, রেস্টুরেন্ট খোলা হলেও শুধু হোম ডেলিভারি সুবিধা পাওয়া যাবে। এসব প্রতিষ্ঠান পরিপূর্ণভাবে খোলা হবে পহেলা জুন থেকে। এদিকে, কাজকর্ম না থাকায় আর্থিক সঙ্কটে আছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশ থেকে টাকা এনে সংসার চালাচ্ছেন কেউ কেউ।
টানা ২ মাস লকডাউনের পর শিথিলের প্রথমদিন অন্তত ৪৫ লাখ মানুষ ঘর থেকে বের হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশাল এ জনসমাগমে আবারো করোনা ছড়িয়ে পড়ে কী না তা নিয়ে রয়েছে আতঙ্ক। সংক্রমণ বাড়লে আবারো লকডাউন কড়াকড়ি করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।এদিকে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গঠিত বিশেষ কমিশনের প্রধান জানিয়েছেন সোমবার থেকে প্রতিদিন দেড় লাখ মানুষের অ্যান্টিবডি পরীক্ষা করা হবে। এরমধ্যেই, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে নানা বিতর্ক শুরু হয়েছে।রোধীরা বলছেন, প্রধানমন্ত্রী নিজেকে একক ক্ষমতাশালী মনে করছেন। যদিও প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন।