
আন্তর্জাতিক ডেস্কঃ নিখোঁজের দুই মাস পর প্রবাসী পাকিস্তানি সাংবাদিক সাজিদ হুসেনের লাশ সুইডেনের একটি নদীতে পাওয়া গেছে। তিনি তার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। সাজিদ হুসেন ছিলেন অনলাইন ম্যাগাজিন বেলুচিস্তান টাইমসের সম্পাদক। মৃত্যুর হুমকি পেয়ে ২০১২ সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে যান। তাকে সুইডেনে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল। বিবিসি জানিয়েছে, মার্চ মাসের শুরুর দিকে নিখোঁজ হওয়া সাংবাদিক হুসেনের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জড়িত বলে জানায় । সুইডেন পুলিশের মুখপাত্র জোনাস ইরোনেন সংবাদিকদের জানায়, ‘২৩ এপ্রিল ইউপসালার বাইরের ফিরিস নদীতে তার লাশ পাওয়া যায়। গণমাধ্যমের খবরে বলা হয়, আবদুল মালিক নামে এক বন্ধুর সঙ্গে স্টকহোমে অবস্থান করছিলেন সাজিদ হুসেন। তার স্ত্রী শাহনাজ বালুচ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে বলেন, ‘তিনি সকালে হুসেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বেশ প্রফুল্ল ছিলেন। ইউপসালায় একটি নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার পরিকল্পনার বিষয়ে আলোচনা করেছেন।’
এদিকে সহকর্মীর মৃত্যুর প্রতিক্রিয়ায় ম্যাগাজিনটির কর্মীরা বলছেন, ‘বেলুচিস্তান টাইমস খুবই শোকাহত। আমরা আমাদের প্রিয় বন্ধু এবং এই ম্যাগাজিনের প্রতিষ্ঠাতাকে হারিয়েছি। আমরা তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও গভীর সমবেদনা জানাই। এছাড়া, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রাক্তন সহকর্মী, বন্ধু, সাংবাদিকদের কাছে, যারা তার নিখোঁজ হওয়ার পর তার পক্ষে কথা নিয়মিত বলেছেন। সাংবাদিক সাজিদ হুসেন চিরকালই আমাদের চিন্তায় থেকে যাবেন।’