
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে বাস করতেন এক নারী। কয়েক দিন আগে মারা গেছেন তিনি। সম্প্রতি হ্যামিলটন হাউটসের তার অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য অন্য শহর থেকে এসেছিলেন তার ছেলে। বাসা খালি করতে গিয়ে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা।মা’য়ের রেখে যাওয়া অ্যাপার্টমেন্ট খালি করতে গিয়ে ফ্রিজের মধ্য থেকে উত্থার হয়েছে ১০ বছর আগের লাশ। লাশটি ডাকটেপ দিয়ে শক্ত করে বেঁধে প্লাস্টিকে মুড়িয়ে ফ্রিজে রাখা হয়েছিল।ঘটনায় হতবাক হয়ে যান তিন। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল শনিবার (০২ মে) এক খবরে এ তথ্য জানিয়েছে।খবরে বলা হয়েছে, ফ্রিজারবন্দী মৃতদেহটি অন্তত ১০ বছরের পুরোনো বলে পুলিশের ধারণা। অনেক বছর হওয়ায় মৃতদেহটি পুরুষ না নারীর, তাও নির্ধারণ করা যাচ্ছে না। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিউইয়র্ক পুলিশ এ নিয়ে তদন্ত করছে।