News71.com
 International
 03 May 20, 07:30 PM
 316           
 0
 03 May 20, 07:30 PM

দক্ষিণ কোরিয়ার গার্ডপোস্টে উত্তর কোরিয়ার গুলিবর্ষণ॥

দক্ষিণ কোরিয়ার গার্ডপোস্টে উত্তর কোরিয়ার গুলিবর্ষণ॥

আন্তর্জাতিক ডেস্কঃ নভেল করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশে যখন নেয়া হচ্ছে জরুরি ব্যবস্থা, তখন গুলিবিনিময় করল উত্তর এবং দক্ষিণ কোরিয়া। প্রায় ৫ বছর পর আজ ৩ মে, রবিবার সকাল ৭ টা ৪১ মিনিটে সীমান্তবর্তী শহর চেওরওনের একটি গার্ডপোস্টকে লক্ষ্য করে উত্তরের সেনারা গুলিবর্ষণ করে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে জানিয়েছে বিবিসি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তবে তারা দুই দফায় পাল্টা গুলিবর্ষণ করে। ইতোমধ্যে সেনা কর্মকর্তারা উত্তর কোরিয়ায় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। বিগত ৫ বছরের মধ্যে এটিই প্রথম হামলা বলেও জানায় সেনা সূত্র। তবে আকস্মিক এই গুলিবিনিময়ের কারণ এখনো জানা যায়নি।

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তির পরে দুই দেশে মধ্যে বাফার জোন তৈরি করার জন্য ডিমানিটিটাইজড জোন (ডিএমজেড) স্থাপন করা হয়। গত দুই বছর ধরে এই অতিরিক্ত সুরক্ষিত সীমান্তকে একটি শান্ত অঞ্চলে পরিণত করার চেষ্টা করেছে সিউল। উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ অন্তরালে থাকার পর যেদিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রকাশ্যে আসার সংবাদ পাওয়া যায়, তার ঠিক পরেরদিনই ঘটলো এই গুলিবিনিময়। তার অন্তরালের সময় তার মৃত্যুর গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন