
আন্তর্জাতিক ডেস্কঃ সমগ্র বিশ্বব্যাপী একটি আতঙ্কের নাম করোনা ভাইরাস। গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহর থেকে এই ভাইরাসের উৎপত্তি। যা ক্রমান্বয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বিশ্বের বড় বড় দেশ এই ভাইরাস মোকবেলায় হিমশিম খাচ্ছে। তার সাথে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বর্তমানে সকল দেশ করোনা মোকাবেলায় ব্যস্ত। মার্কিন গবেষকের দাবী, ভাইরাসটি মানুষের সৃষ্টি এবং তা চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে। কিন্তু মার্কিন এই দাবী মানতে না রাজ চীনা সরকার। তারা বিভিন্ন উপায় প্রমান করার চেষ্টা করছে যে মহামারি আকার ধারন করা এই ভাইরাসটি উহানের মাছের বাজার থেকেই ছড়িয়েছে। যদিও তাদের দাবীকে পাত্তা না দিয়ে নানা তথ্য উপাত্ত ও যুক্তি উপস্থাপন আমেরিকার পাশাপাশি গোটা ইউরোপ ও ভারত চীনেকেই দায়ী করছে এই ভাইরাস ছড়ানোর দায়ে । তবে এই মুহুর্তে গোটা বিশ্বই সঠিক তথ্য জানার অপেক্ষায় আছে। আর এই কচড়ার মধ্যেই বেরিয়ে এলো এই ভয়ংকর তথ্য।
যুক্তরাজ্য ভিত্তিক ট্যাবলয়েড মেইল অনলাইনের দাবি করোনা ছড়ানোর দায় এড়াতে উহান শহরের ল্যাবটি তাদের ওয়েবসাইট থেকে বিজ্ঞানীদের গবেষণার বেশ কিছু ছবি মুছে দিয়েছে। যাতে দেখা গিয়েছিল সারা বিশ্বব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আগে চীনা বিজ্ঞানীরা বাদুড় থেকে এই ভাইরাস ছড়িয়ে কী না জানার জন্য গবেষণা করছে। মেইল অনলাইনের এক প্রতিবেদন থেকে আরো জানা যায়, ল্যাবটিতে একজন মার্কিন কূটনীতিকের পরিদর্শনের পরে সেখানকার রেফারেন্সগুলোও পরিবর্তন করা হয়েছে। যিনি এটি পরিদর্শন করে তিনি তখনই তাদের বলেছিলেন এ প্রচেষ্টা বিপদ ডেকে আনতে পারে। কিন্তু মার্কিন কুটনৈতিকের সতর্কবার্তার পরও বন্ধ ছিল না চীনের গবেষণা। এছাড়া বেইজিংয়ের মার্কিন দূতাবাসের বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ রিক সুইটজারের সফরের একটি প্রতিবেতনও প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে।
গত মাসে, মেইল অনলাইন এক প্রতিবেদনে ল্যাবরেটরী ইনস্টিটিউটের অভ্যন্তর থেকে উদ্বেগজনক কিছু ছবি প্রকাশ করেছিল। যাতে ১৫০০ বিপজ্জনক ভাইরাসে ঠাসা একটি রেফ্রিজারেটরের দরজায় একটি ভাঙা সিল দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, উহানের ওই ল্যাবরেটরি থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাদের দেশের বহু বিশেষজ্ঞের দাবি উহানের মাছের বাজারের সঙ্গে এই ভাইরাসের কোনও সম্পর্ক নেই । এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ তদন্ত দাবী করেছেন। যদিও চীনের তরফ থেকে মার্কিন বা যেকোন আন্তর্জাতিক তদন্তে কোন প্রকার সায় নেই বলেই তা নাকচ করে দেওয়া হয়েছে। এরপরও যুক্তরাষ্ট্র আধুনিক বিশ্বের এই ভয়ঙ্কর বিপর্জয়রে বিষয়ে নিবিড় তদন্ত শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, কীভাবে গোটা বিশ্বে এই ভাইরাস উৎপত্তি হল এবং তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার নিখুঁত তদন্ত করবে যুক্তরাষ্ট্র।