News71.com
 International
 04 May 20, 12:43 PM
 313           
 0
 04 May 20, 12:43 PM

পর্তুগালে থেকে উঠিয়ে নেয়া হলো লকডাউন॥

পর্তুগালে থেকে উঠিয়ে নেয়া হলো লকডাউন॥

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেন ও পর্তুগালে কমেছে করোনার প্রকোপ। লকডাউন উঠিয়ে বিভিন্ন বিধিনিষেধ দিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে পর্তুগাল। স্পেনেও বিভিন্ন নিষেধাজ্ঞা উঠিয়ে স্বল্প পরিসরে বেশ কিছু প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। স্থানীয়দের পাশাপাশি সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে চলাচলের পরামর্শ প্রবাসীদের।দেড় মাস পর খুলেছে এ লকডাউন। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় একটু আলো বাতাসের ছোঁয়া পেতে অনেক পর্তুগিজ নাগরিকই বের হয়ে আসেন বাইরে। তবে গণপরিবহন ও সুপারশপসহ খুলে দেয়া সব প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। অন্যথায় গুণতে হতে পারে জরিমানা।জরুরি অবস্থা থেকে দুর্যোগময় রাষ্ট্র ঘোষণা করায় এখনো উদ্বেগ রয়েছে নাগরিকদের মধ্যে। সবাইকে নিয়ম মেনে সতর্কতা অবলম্বনের পরামর্শ স্থানীয়সহ প্রবাসীদের।পর্তুগালে বসবাসরত এক বাংলাদেশি বলেন, লকডাউন উঠে যাওয়া একটু স্বাধীন স্বাধীন লাগছে। তারপরও সবাইকে অনুরোধ করব সচেতনভাবে চলার।পর্তুগিজ নাগরিকের একজন বলেন, এখনো পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়। আমরা জরুরি অবস্থা থেকে দুর্যোগময় রাষ্ট্রে প্রবেশ করেছি। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে নাহলে আবার বিপর্যয় নামতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন