News71.com
 International
 04 May 20, 12:43 PM
 338           
 0
 04 May 20, 12:43 PM

কাশ্মীরে জইশ-ই-মহম্মদের হামলার পরিকল্পনা ফাঁস॥

কাশ্মীরে জইশ-ই-মহম্মদের হামলার পরিকল্পনা ফাঁস॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরের একাধিক স্থানে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ হামলা চালাতে পারে বলে জানিয়েছে দেশটির কাউন্টার-টেরর। দেশটির গোয়েন্দারা জইশের এই পরিকল্পনার কথা ফাঁস করে, এরইমধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছেন।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আগামী ১১ মে হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ। অন্যদিকে দেশটির কাউন্টার-টেররের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, সেনা ও আধাসামরিক বাহিনীর ঘাঁটিগুলোকে নিশানা করে আত্মঘাতী হামলার ছক সাজিয়েছে জইশ।তিনি আরও জানান, গত মাসে ২৮ জঙ্গিকে হত্যা করেছে কাউন্টার-টেরর টিম। তার প্রতিশোধ নিতেই একাধিক আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে জইশ।ভারতের গোয়েন্দা কর্মকর্তারা আরও জানিয়েছেন, আগাসী ১১ মে দিনটিকে মাথায় রেখে এরইমধ্যে ২৫ থেকে ৩০ জঙ্গি কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েছে। একসঙ্গে না ঢুকে, তারা কয়েকটি ভাগে ভাগে জইশ জঙ্গিরা ভারতে ঢুকছে। তাদের টার্গেট হলো, সামনের কয়েক দিনের মধ্যে ভারতে ৭০-এর বেশি জঙ্গি ঢোকানো।তারা জানান, শনিবার সন্ধ্যাতেই কাশ্মীরের হান্দওয়াড়ায় বিপুল সংখ্যক জঙ্গির হদিস পেয়েছে ভারতীয় বাহিনী। হান্দওয়াড়ার একাধিক বাড়িতে ওই জঙ্গিরা আশ্রয় নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন