News71.com
 International
 04 May 20, 12:44 PM
 364           
 0
 04 May 20, 12:44 PM

নিউজিল্যান্ডে শূন্যের ঘরে নেমে আসছে করোনায় আক্রান্তের সংখ্যা॥

নিউজিল্যান্ডে শূন্যের ঘরে নেমে আসছে করোনায় আক্রান্তের সংখ্যা॥

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের রবিবার নতুন করে কোনও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। গত ১৬ মার্চের পর থেকে দেশটিতে এবারই প্রথম শূন্যের ঘরে নেমে এসেছে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়া দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে এ পর্যন্ত আর কারো মৃত্যু হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৭ জন এবং মারা গেছেন ২০ জন। গত সপ্তাহ থেকে নিউজিল্যান্ডে এক অঙ্কের ঘরে নেমে আসে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা। আর এ কারণে দেশটিতে লকডাউন শিথিল করার প্রক্রিয়া শুরু করেছে নিউজিল্যান্ড সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন