News71.com
 International
 04 May 20, 06:09 PM
 349           
 0
 04 May 20, 06:09 PM

বিমান ভ্রমনে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক॥

বিমান ভ্রমনে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক॥

আন্তর্জাতিক ডেস্কঃ এখন থেকে বিমানে ভ্রমণ করলেই বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে।এমনই নিয়মনীতি তৈরি করছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সব এয়ারলাইন্স। চলতি সপ্তাহেই কেবিন ক্রু আর যাত্রীদের স্বাস্থ্যসহ সব নিরাপত্তা নিশ্চিতে নতুন নিয়মনীতি আছে তারা। বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সও বিমানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। করোনাভাইরাস সংকটে বিপর্যস্ত বিশ্বের এয়ারলাইন্স শিল্প।সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তার স্বার্থে কিছু সময় অব্যাহত থাকবে এ নির্দেশনা। যাত্রীবাহী বিমান পরিচালনা শুরু হলেই এ নির্দেশনা মানতে হবে সব এয়ারলাইন্সকে। এক্ষেত্রে কিছু এয়ারলাইন্স বিনামূল্যে মাস্ক দেবে যাত্রীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন