News71.com
 International
 05 May 20, 11:24 AM
 362           
 0
 05 May 20, 11:24 AM

করোনার ভ্যাকসিনের টোপ দিয়েই নির্বাচনী প্রচার শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প॥

করোনার ভ্যাকসিনের টোপ দিয়েই নির্বাচনী প্রচার শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনাভাইরাসের মধ্যেই পুনর্নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি করোনার ভ্যাকসিন দ্রুত তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল রবিবার ঐতিহাসিক লিংকন মেমোরিয়ালের ভেতরে টেলিভিশন লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুননির্বাচনের প্রচার শুরু করেন ট্রাম্প। ফক্স নিউজে দুই ঘণ্টার অনুষ্ঠানে ট্রাম্প নিজের পক্ষে সাফাই গেয়েছেন। অকল্পনীয় ভবিষ্যতকে আলিঙ্গন করতে চলমান করোনা মহামারিকে পেছনে ফেলতে আমেরিকানদের প্রতি স্বাগত জানান ট্রাম্প। ট্রাম্প বলেন, করোনার কারণে দেশে অচলাবস্থা চলতে পারে না। তাদের সামনে রয়েছে অকল্পনীয় ভবিষ্যতের বছর।

লকডাউন তুলে নেওয়ার পক্ষে মত দিয়ে ট্রাম্প বলেন, এই গ্রীষ্মেই আমেরিকানদের আবার সৈকতে যাওয়া শুরু করা উচিত। বন্ধ স্কুল সেপ্টেম্বরে খুলে দেওয়া উচিত। করোনার ভ্যাকসিনের বিষয়ে ট্রাম্প আমেরিকান জনগণকে স্বপ্ন দেখান। তিনি বলেন, 'আমরা খুবই আত্মবিশ্বাসী যে, এই বছরের শেষ নাগাদ আমরা একটা ভ্যাকসিন পেতে যাচ্ছি। করোনা সামাল দিতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এ নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে। তবে ট্রাম্প অন্যের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে আসছেন। দেশ যখন করোনায় ধুকছে, তখন ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন