News71.com
 International
 05 May 20, 10:21 PM
 322           
 0
 05 May 20, 10:21 PM

করোনা মহামারির মধ্যেই ভারতে হানা দিল সোয়াইন ফ্লু॥

করোনা মহামারির মধ্যেই ভারতে হানা দিল সোয়াইন ফ্লু॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাঝেই সোয়াইন ফ্লু হানা দিয়েছে। এর প্রকোপে এরই মধ্যে ৩০৬টি গ্রামের ২ হাজার ৫০০টি শূকরের মৃত্যু হয়েছে। গত রবিবার আসাম সরকার রাজ্যে প্রথমবারের মতো এ ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’ ধরা পড়ার কথা জানায়। এই ভয়ানক ছোঁয়াচে অসুখের প্রকোপ কমাতে এরই মাঝে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের পক্ষ থেকে অগ্রসর হতে বললেও এখনই শূকর হত্যা না করে বিকল্প পদ্ধতিতে এই রোগের ছড়িয়ে পড়া আটকানোর কথা ভাবছে তারা।

এক সংবাদ সম্মেলনে আসামের পশুপালন ও পশুমন্ত্রী অতুল বোরা এমনটাই জানিয়েছেন। তিনি এও জানান, এই অসুখের সাথে কোভিড-১৯ এর কোনো যোগ নেই। তিনি বলেন, ভোপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস' এর পক্ষ থেকে জানানো হয়েছে এটা ‘আফ্রিকান সোয়াইন ফ্লু'। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে দেশে এই প্রথম এর সংক্রমণ দেখা গেল। ওই দপ্তরের ২০১৯ এর গণনা অনুযায়ী শূকরের সংখ্যা ২১ লাখ। কিন্তু এই সময়ের মধ্যে তা বেড়ে গিয়ে ৩০ লাখ ছাড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন