News71.com
 International
 06 May 20, 10:55 AM
 386           
 0
 06 May 20, 10:55 AM

বিশ্বে করোনার ছোবলে প্রাণহানি ২ লাখ ৫৮ হাজার॥ থামছেই না মৃত্যু মিছিল

বিশ্বে করোনার ছোবলে প্রাণহানি ২ লাখ ৫৮ হাজার॥ থামছেই না মৃত্যু মিছিল

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৫৮ হাজার ৩৩৮ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৭ লাখ ২৭ হাজার ৮০২ জনের শরীরে। বুধবার (৬ মে) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লাখ ৪২ হাজার ৩৪৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ২২ লাখ ২৭ হাজার ১১৭ জন। এদের মধ্যে ২১ লাখ ৭৭ হাজার ৮৬৯ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৪৯ হাজার ২৪৮ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ২৭১ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন।মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ২৯ হাজার ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন।ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। এখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৯৭০ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৪০ জনের।বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ১০ হাজার ৯২৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১৮৩ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৪০৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৯ হাজার ৩৪৩ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন