News71.com
 International
 06 May 20, 05:37 PM
 293           
 0
 06 May 20, 05:37 PM

পর্তুগালে মৃতের সংখ্যা ১ হাজার ৭৪॥ আক্রান্ত ২৬ হাজার

পর্তুগালে মৃতের সংখ্যা ১ হাজার ৭৪॥ আক্রান্ত ২৬ হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ লকডাউন শিথিল হলেও স্পেনে ওঠানামা করছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবার নতুন করে আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৬১৩ জনে। আক্রান্ত হয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ।অন্যদিকে পর্তুগালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ জনে। আক্রান্ত প্রায় ২৬ হাজার।গত ২৪ ঘণ্টায় ইউরোপ ইউনিয়নের ২৭টি দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা খুব বেশি বাড়েনি। তবে প্রত্যেকটি দেশে করোনা মোকাবিলায় যে সব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো এখনও অব্যাহত রয়েছে। এছাড়াও কিছু রাজ্যের লকডাউন শিথিল করা হয়েছে। বিভিন্ন নিষেধাজ্ঞা উঠিয়ে স্বল্প পরিসরে বেশ কিছু প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। স্থানীয়দের পাশাপাশি সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।পর্তুগালে বসবাসরত এক বাংলাদেশি বলেন, লকডাউন উঠে যাওয়া একটু স্বাধীন স্বাধীন লাগছে। তারপরও সবাইকে অনুরোধ করবো সচেতনভাবে চলার।স্পেন এবং পর্তুগালের করোনা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। কর্মচাঞ্চল্যতা বেড়েছে। এছাড়া লকডাউনে শিথিলে যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। স্পেন লকডাউনে অনেক শিথিলতা এনেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন