News71.com
 International
 06 May 20, 05:47 PM
 306           
 0
 06 May 20, 05:47 PM

খুলে দেওয়া হল চীনের হুবেই প্রদেশের সব স্কুল॥

খুলে দেওয়া হল চীনের হুবেই প্রদেশের সব স্কুল॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার প্রাদুর্ভাব শুরু হওয়া চীনের হুবেই প্রদেশের স্কুলগুলো খুলে দেয়া হয়েছে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছে স্কুলে। গ্রীষ্মে শুরু হতে যাওয়া পরীক্ষাকে সামনে রেখে টুয়েলভ ও নাইন গ্রেডের শিক্ষার্থীরা ফিরেছে স্কুলগুলোতে। তবে স্কুলে ক্লাস করতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই।সব শিক্ষার্থীর করোনা পরীক্ষা করেই ক্লাসে অংশ নেয়ার সুযোগ দেয়া হচ্ছে। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য টেবিলগুলোতে পার্টিশনের ব্যবস্থা করা হয়েছে।করোনা পরিস্থিতির উন্নতির কারণে সাংহাই ও বেংজিংয়ের স্কুলগুলো খুলে দেয়া হয়েছে মার্চেই। গত ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়।এরপর থেকে প্রায় দুই মাসের বেশি সময় ধরে লকডাউন চলে উহানে। তবে বর্তমানে লকডাউন তুলে নেয়া স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন