
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের বিরুদ্ধে আমেরিকা যদি সত্যিই ইরানকে সহযোগিতা করতে চায় তাহলে সবার আগে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।গতকাল মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাই হচ্ছে করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে সহযোগিতার একমাত্র পথ।এ সময় রুহানি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরানকে সহযোগিতা জন্য জাপানের প্রশংসা করেন। অন্যদিকে, ইরানবিরোধী নিষেধাজ্ঞা জোরদার করায় প্রেসিডেন্ট রুহানি আমেরিকার তীব্র সমালোচনা করেন।তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা জোরদার করার কারণে করোনাভাইরাস বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে নানা ধরনের চিকিৎসা সামগ্রী পেতে ইরানকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।