News71.com
 International
 06 May 20, 09:58 PM
 368           
 0
 06 May 20, 09:58 PM

করোনার কারনে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার আহ্বান জানাল বার কাউন্সিল॥

করোনার কারনে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার আহ্বান জানাল বার কাউন্সিল॥

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় কোভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) চলতি মাসের ১২ মে পর্যন্ত রাখার ঘোষণা দিলেও সোমবার (৪ মে) থেকে পর্যায়ক্রমে বিধিনিষেধ তুলে নিচ্ছে দেশটির সরকার। দেশটিতে চলমান লকডাউনের মধ্যেই অবৈধ অভিবাসীদের আটক অভিযানে নেমেছে দেশটির অভিবাসন বিভাগ।গত কয়েকদিনে রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে অভিযান চালিয়ে প্রায় ৭’শ অভিবাসীকে আটক করা হয়েছে। এদিকে, এই দুরবস্থার মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান না চালাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার বার কাউন্সিলের সভাপতি সেলিম বশির ভাস্করান।তিনি জানান, অবৈধ অভিবাসীদের আটক করে যে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে ওই পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। এতে করে ডিটেনশন ক্যাম্পগুলোতে ভাইরাসের বিস্তারের উচ্চ ঝুঁকি তৈরি হতে পারে।তিনি বলেন, এভাবে আটক অভিযান অব্যাহত থাকলে অবৈধ অভিবাসীদের মধ্যে করোনার উপসর্গ দেখা গেলেও বৈধ কাগজপত্র না থাকায় ভয়ে চিকিৎসা সেবা নিতে আসবে না। গ্রেফতার আতংকে তারা চারপাশে গিয়ে গোপন আশ্রয় খুঁজবে।এমন পরিস্থিতিতে সরকারের উচিত অবৈধ অভিবাসীদের প্রতি আরও নমনীয় হওয়া এবং তাদের অবৈধ অভিবাসী হিসেবে অবহেলার চোখে না দেখে কোভিড-১৯ এর টেস্ট পরীক্ষা নিশ্চিত করে টেকসই সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সাধারণ ক্ষমার সুযোগ এবং তাদেরকে বৈধ হওয়ার হওয়ার কর্মসূচি আওতায় আনা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন