News71.com
 International
 07 May 20, 06:03 PM
 318           
 0
 07 May 20, 06:03 PM

সতর্কতার সঙ্গেই বাংলাদেশেকে ধাপে ধাপে তুলতে হবে লকডাউন॥এডিবি কান্ট্রি ডিরেক্টর

সতর্কতার সঙ্গেই বাংলাদেশেকে ধাপে ধাপে তুলতে হবে লকডাউন॥এডিবি কান্ট্রি ডিরেক্টর

আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, করোনা মহামারীর এই সময়ে বাংলাদেশকে সতর্কতার সঙ্গে ধাপে ধাপে লকডাউন তুলে নিতে হবে। সাবধানতার সঙ্গে এমনভাবে এক্সিট কৌশল তৈরি করতে হবে, যাতে আর্থ-সামাজিক কার্যক্রমে স্বাভাবিকতা ফিরিয়ে আনার সঙ্গে সুসমন্বয় করে করোনাভাইরাসের বিস্তারও ঠেকানো যায়। মঙ্গলবার একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মনমোহন প্রকাশ এ কথা বলেন। মনমোহন বলেন, বাংলাদেশের নীতিনির্ধারকদের মধ্যে বিতর্ক রয়েছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে এখনই করোনা মোকাবিলায় নেওয়া বিধিনিষেধ শিথিল করা প্রয়োজন কিনা। তবে সেক্ষেত্রে সাবধানতার সঙ্গে কাজ করাই উচিত হবে।

কীভাবে বর্তমান লকডাউন ব্যবস্থা তুলে নেওয়া যায় এমন এক প্রশ্নের জবাবে এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, সাবধানতার সঙ্গে প্রায়োগিক উপায়ে লকডাউন তুলে নেয়া যেতে পারে। অর্থনৈতিক কার্যক্রম সচলের পাশাপাশি করোনাভাইরাস নিয়ন্ত্রণে মৌলিক স্বাস্থ্য নির্দেশনা বজায় রাখা যেতে পারে। তিনি বলেন, বর্তমান লকডাউন অবস্থা ভয়ানকভাবে অর্থনৈতিক কার্যক্রম বিশেষ করে কর্মসংস্থান ও জীবিকার উপর প্রভাব ফেলছে। দরিদ্র ও দুর্বল শ্রেনি লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও জনসাধারণকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে এবং রোগের বিস্তার ঠেকাতে লকডাউন জরুরি ছিল। তিনি আরও বলেন, মহামারীর গতি-প্রকৃতির নিশ্চয়তা দেওয়া যায় না এবং একই সঙ্গে লকডাউন তুলে নেওয়ার সময়সীমাও আন্দাজ করা মুশকিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন