
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চলছে দীর্ঘ দিন ধরে। করোনার মতো বিপর্যকর পরিস্থিতির মধ্যেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এজন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইইউর নতুন পদক্ষেপ চায় ইরান।বুধবার (০৬ মে) অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ আশার কথা জানান।ইরানি সংবাদমাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, ফোনালাপে দুই প্রেসিডেন্ট করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরানের প্রতি আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে তারা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওষুধপত্র ও চিকিৎসাসামগ্রী আমদানির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা বাধা সৃষ্টি করছে।ফোনালাপে রুহানি বলেন, করোনাভাইরাসের এই ভয়াবহ প্রাদুর্ভাবের কারণে ভেতরে মার্কিন সরকার তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করেছে, যাতে ইরান ওষুধপত্র ও চিকিৎসাসামগ্রী আমদানি করতে না পারে।