News71.com
 International
 07 May 20, 07:31 PM
 355           
 0
 07 May 20, 07:31 PM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যে ও অসঙ্গতিপূর্ণ কথা বলছেন॥চীন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যে ও অসঙ্গতিপূর্ণ কথা বলছেন॥চীন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অসঙ্গতিপূর্ণ ও মিথ্যা এমটাই দাবি চীনের।বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, চীনের ওপর দোষ চাপানো বন্ধ করতে মার্কিন পক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা ঘটনার দিকে নজর দিন। করোনা ভাইরাসের সংক্রমণ চীনের ভেতরেই বন্ধ রাখা যেত বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, এটাই আমাদের ওপর সবচেয়ে বড় হামলা। যা পার্ল হারবারের চেয়েও ভয়ঙ্কর। এটা কখনোই ঘটতো না। উৎসেই থামানো যেত। চীনেই থামানো যেত। আর তা করা হয়নি।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে ট্রাম্প সত্যিকার যুদ্ধ হিসেবে দেখেন কি না, সাংবাদিকের প্রশ্নে প্রাদুর্ভাবটি চীনের নয় বরং যুক্তরাষ্ট্রের শত্রু বলে ইঙ্গিত করেন ট্রাম্প। তিনি বলেন, আমি এই অদৃশ্য শত্রুকে একটি যুদ্ধ হিসেবে দেখি। এটি এখানে যেভাবে এসেছে তা আমার পছন্দ নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন