News71.com
 International
 08 May 20, 10:39 AM
 321           
 0
 08 May 20, 10:39 AM

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের চেষ্টা॥ অভিযোগ যুক্তরাষ্ট্রের দিকে

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের চেষ্টা॥ অভিযোগ যুক্তরাষ্ট্রের দিকে

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে সাবেক মার্কিন সেনা সদস্যরা দেশটিতে এসেছিলেন। কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয় এবং তারা ধরা পড়ে যান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো এক ভিডিওতে একজন আমেরিকানকে দোষ স্বীকার করে নিতে দেখা গেছে।যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কিছু না জানার দাবি করেছেন, তবে রাশিয়া বলছে, ট্রাম্পের বক্তব্যে তাদের আস্থা নেই৷ বুধবার (৭ মে) ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা দুজন মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে, যারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর হামলা চালাতে গিয়ে ধরা পড়েছেন। তাদের বিচারের আওতায় আনা হবে।এ বিষয়ে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, আসামিরা প্রমাণসহ ধরা পড়েছে, নিজেদের দোষ স্বীকার করেছে এবং ভেনিজুয়েলার ফৌজদারি আদালতে তাদের বিচার হবে। আইনের আওতায় তাদের বিচার প্রক্রিয়ার নিশ্চয়তা দেয়া হচ্ছে এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন