News71.com
 International
 08 May 20, 10:41 AM
 362           
 0
 08 May 20, 10:41 AM

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫৫ হাজার॥

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫৫ হাজার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে মহামারি নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তে সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এ ভাইরাসে মারা গেছেন ১৮০০ জনেরও বেশি মানুষ।ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর লাইভ আপডেট থেকে জানা যায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ১০৪ জনে। এর মধ্যে মারা গেছেন এক হাজার ৮৩৭ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৫৬৫ জন।গত চার মাস আগে দেশটির কেরালা রাজ্যে প্রথম আক্রান্ত শনাক্ত হয়েছিল। রাজ্যটিতে করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। সেখানে মাত্র ৮ জন লোক মারা গেছেন। বর্তমানে অধিকাংশ রোগী মহারাষ্ট্রের বাসিন্দা।গত কয়েকদিনে ভারতে ১০ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনায় আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি। যার অধিকাংশই মুম্বাই শহরের বাসিন্দা, সেখানে করোনা আক্রান্ত ছাড়িয়ে গেছে ১০ হাজার। রাজ্যটিতে এর মধ্যে মারা গেছেন ৬৫০ বেশি মানুষ।দেশটিতে আক্রান্তের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুজরাট, রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার বেশি, সেখানে মারা গেছেন ৪২৫ জন ব্যক্তি। তারপরেই রয়েছে রাজধানী দিল্লি, সেখানে আক্রান্ত ৫ হাজার জন। দিল্লির পরেই রয়েছে তামিলনাড়ু। যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন