News71.com
 International
 09 May 20, 10:04 AM
 387           
 0
 09 May 20, 10:04 AM

মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রেস সচিব করোনায় আক্রান্ত॥

মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রেস সচিব করোনায় আক্রান্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ এবার মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলার করোনা টেস্টে পজেটিভ হয়েছেন। এ নিয়ে হোয়াইট হাউজে পর পর দু’দিনে দুই কর্মকর্তার করোনা শনাক্ত হলো। শুক্রবার (০৮ মে) হোয়াইট হাউজের এক কর্মকর্তা সিএনএন’কে এ তথ্য নিশ্চিত করেছেন।কেটি মিলারের সংস্পর্শে যাওয়া ছয় জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দু’জন মাইক পেন্সের সঙ্গে বিমানে ভ্রমণ করতে যাচ্ছিলেন। কিন্তু বিমান ছাড়ার আগে তাদের নামিয়ে আনা হয়েছে।এ বিষয়ে ওই কর্মকর্তা বলেছেন, সতর্কতাস্বরূপ আমরা খুঁজে দেখেছি যে ওই কর্মকর্তার সংস্পর্শে সম্প্রতি কারা কারা গিয়েছিলেন। সে কারণে কয়েকজনকে বিমান থেকেও নামিয়ে আনতে হয়েছে। যদিও এখনো কারো মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। তারপরও সবাইকে পরীক্ষা করাতে বলা হয়েছে এবং সবাইকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। থাকতে বলা হয়েছে কোয়ারেন্টাইনে।জানা গেছে, কেটি মিলার ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। তিনি হোয়াইট হাউসের ওভার অফিসে কর্মরত। তাই এই সংক্রমণ হোয়াউট হাউসের অন্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প ও মাইক পেন্সকে করোনা পরীক্ষা করা হয়েছে। দু’জনেরই নেগেটিভ এসেছে। তাদের প্রতিদিন নিয়ম করে পরীক্ষা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রান্ত করার সম্ভাবনাকে বাড়িয়ে এবার হোয়াইট হানা দিয়েছে করোনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন