News71.com
 International
 09 May 20, 05:48 PM
 311           
 0
 09 May 20, 05:48 PM

করোনায় ব্রাজিলে একদিনেই মৃত্যু ৭৫১ জনের॥

করোনায় ব্রাজিলে একদিনেই মৃত্যু ৭৫১ জনের॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রাজিলে। সর্বশেষ শুক্রবার (০৮ মে) এক দিনেই দেশটিতে মারা গেছে ৭৫১ জন।করোনা সংক্রমণ শুরু হলে ব্রাজিল এক দিনেই এটিই সর্বোচ্চ মৃত্যু। আর ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল হচ্ছে এ ভাইরাস সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ।ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানানো হয়েছে, করোনাভাইরাসে ব্রাজিলে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০ হাজার জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২২২ জন।ব্রাজিলের করোনার সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে ব্রাজিলের সাও পাওলোতে। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়ে গেছে। সাও পাওলোর মোট জনসংখ্যা প্রায় ৪ কোটি ৫৯ লাখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন