News71.com
 International
 09 May 20, 07:56 PM
 308           
 0
 09 May 20, 07:56 PM

ভারতে কুকুরের মাংস বিক্রির গুজব॥গ্রেফতার ৪

ভারতে কুকুরের মাংস বিক্রির গুজব॥গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্কঃ বাজারে কুকুরের মাংস বিক্রির গুজব রটানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রী কলোনি বাজারের ওই মাংস বিক্রেতার নাম কার্তিক পাল।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার কার্তিকবাবুর দোকানের শাটার অর্ধেক নামানো ছিল। সেই সময় ভিতর থেকে কুকুরের আর্তনাদ শুনতে পান ঘটনাস্থলে থাকা অন্য ব্যবসায়ীরা। দীর্ঘসময় বিষয়টি লক্ষ্য করার পর ওই দোকানের সামনে জড়ো হন অন্য ব্যবসায়ীরা। এরপর শাটার তুলতেই ওই দোকানের ভিতর থেকে মুখ ও পা বাধা অবস্থায় উদ্ধার হয় একটি কুকুর।

এ ঘটনায় কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাজার। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে।খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ। পরে অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীর খাবার দেওয়ার জন্য কুকুরটিকে দোকানের ভিতর নিয়ে গিয়েছিলেন। তার কথার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি খতিয়ে দেখা হয়।এতে পুলিশের দাবি, ওই ছবিটি বহুদিনের পুরনো। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে চারজনকে গ্রেফতার করে পুলিশ।একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেই জানিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন