News71.com
 International
 09 May 20, 10:51 PM
 349           
 0
 09 May 20, 10:51 PM

করোনা সংকট মোকাবিলায় চীন-রাশিয়া সমঝোতা॥ দুই নেতার ফোনালাপ

করোনা সংকট মোকাবিলায় চীন-রাশিয়া সমঝোতা॥ দুই নেতার ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের মিত্রতার সংহতিস্বরূপ শুক্রবার রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ফোন করেন। ফোনে জিনপিং চীন ও রাশিয়াকে স্বীকৃত বিশ্বনেতা হিসেবে তাদের দায়িত্ব পালন এবং কোভিড-১৯ কে পরাজিত করতে একসাথে কাজ করার ব্যাপারে তার মনোভাব তুলে ধরেন। করোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে চীন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত সমালোচনার মুখে শি জিনপিং ও পুতিনের মধ্যে এ টেলিফোন কথোপকথন অনুষ্ঠিত হলো। চীন করোনার এ সময়কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করে বিশ্বব্যাপী একত্রে লড়াই করার ব্যাপারে মস্কোর প্রতি তার সমর্থন অব্যাহত রাখার কথা উল্লেখ করে।

শি জিনপিং বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী শক্তি এবং জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়া বিশ্ব শান্তি রক্ষার দায়িত্ব পালন এবং মানবজাতির উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার জন্য এ দুই দেশ বিশেষভাবে কাজ করবে।’ চীন রাশিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক জানিয়ে জিনপিং আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা, বহুপাক্ষীকতার নীতিগুলো বজায় রাখা এবং বৈশ্বিক বিকাশে অবদান রাখতে একত্রে কাজ করার ইচ্ছে পোষন করেন। অন্যদিকে, পুতিনের বরাত দিয়ে বলা হয়েছে, রাশিয়া চীনের সাথে তার ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে রাজি আছে। রাশিয়া চীনের সমালোচনা করার জন্য মহামারীটিকে ব্যবহার করার বিরোধিতা করে এবং চীনের পাশে এজন্য দৃঢ়ভাবে থাকবে বলেও পুতিন শি জিনপিংকে আশ্বস্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন