News71.com
 International
 10 May 20, 10:33 AM
 322           
 0
 10 May 20, 10:33 AM

করোনা প্রতিরোধে উত্তর কোরিয়াকে সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিল চীন॥

করোনা প্রতিরোধে উত্তর কোরিয়াকে সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিল চীন॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে উত্তর কোরিয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরীয় নেতা কিম জং উনের কাছ থেকে পাওয়া এক অভিনন্দন বার্তার জবাবে এই প্রস্তাব দেন তিনি।ওই ভিডিও বার্তায় কিম জং উন বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়াকে চীন তার সাধ্য অনুযায়ী সহায়তা অব্যাহত রাখবে। একই সঙ্গে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধের জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান তিনি।করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর প্রথম দেশ হিসেবে গত জানুয়ারির তৃতীয় সপ্তাহে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার এই দেশটিতে করোনার ছোটখাটো সংক্রমণও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের। অপর দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ার পরও ভাইরাসটিকে বর্তমানে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে চীন।এদিকে,উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে দাবি করে আসছে দেশটির সরকার। তবে তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন