News71.com
 International
 10 May 20, 05:57 PM
 299           
 0
 10 May 20, 05:57 PM

ভারতে আমের ট্রাক উল্টে নিহত ৫ শ্রমিক॥

ভারতে আমের ট্রাক উল্টে নিহত ৫ শ্রমিক॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুর গ্রামে একটি আমের ট্রাক উল্টে কমপক্ষে ৫ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১০ মে) ভোরে এ দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এই সময়। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ওই শ্রমিকরা হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশের উদ্দেশে যাচ্ছিলেন।লকডাউনের কারণে কাজ না থাকায় তারা একটি আমের ট্রাকে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।নরসিংহপুর এসে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত ১১ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন