News71.com
 International
 10 May 20, 06:00 PM
 292           
 0
 10 May 20, 06:00 PM

ডোনাল্ড ট্রাম্পের কারণেই আমেরিকা বিশ্ববাসীর শত্রুতে পরিণত হয়েছে॥ সাবেক প্রেসিডন্ট ওবামা

ডোনাল্ড ট্রাম্পের কারণেই আমেরিকা বিশ্ববাসীর শত্রুতে পরিণত হয়েছে॥ সাবেক প্রেসিডন্ট ওবামা

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। সবচেয়ে খারাপ অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। করোনাকালের এ পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্প প্রশাসনের ‘দুর্বল’ ভূমিকায় আমেরিকায় ‘বিশৃঙ্খল বিপর্যয়ের’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। করোনা মহামারি আকারে দেখা দেয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প চিকিৎসা ব্যবস্থা নিয়ে ওবামা প্রশাসনের সমালোচনা করলেও নোবেলজয়ী প্রেসিডেন্ট এতদিন চুপ ছিলেন।ওবামা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত শুক্রবার ৩ হাজার সদস্যের সঙ্গে কনফারেন্স করেন তিনি। এই সংগঠনের সব সদস্য ওবামার আমলে কাজ করেছেন।ওই কনফারেন্সের বক্তব্যকে উদ্ধৃত করে ইয়াহু নিউজ প্রকাশ করেছে, সামনের নির্বাচনে ওবামা সবাইকে একহয়ে ট্রাম্পের বিরুদ্ধে কাজ করতে বলেছেন। জো বাইডেন যেন জিততে পারেন, সেই চেষ্টা করতে বলেছেন।আসন্ন নির্বাচন সবদিক থেকে গুরুত্বপূর্ণ। বর্তমান প্রশাসনের দুর্বলতার কারণে চারদিকে সত্যিকারের বিশৃঙ্খল বিপর্যয়। পৃথিবীতে আমরা শত্রুতে পরিণত হয়েছি বলে জানান ওবামা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন