News71.com
 International
 10 May 20, 10:01 PM
 427           
 0
 10 May 20, 10:01 PM

লকডাউন শিথিল করে বিপদে জার্মানি॥ বাড়ছে সংক্রমনের হার

লকডাউন শিথিল করে বিপদে জার্মানি॥ বাড়ছে সংক্রমনের হার

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতে লকডাউন শিথিল করে বিপদে পড়েছে জার্মানি। সীমিত আকারে লকডাউন তুলে নিতেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশটিতে। জার্মান সরকারের এক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।জার্মানির রোগ প্রতিরোধ সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।ওই প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন শিথিল করার পর একজন করোনা আক্রান্ত ব্যক্তি ১.১ হারে নতুন মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত করছে। আগের তুলনায় যা বৃদ্ধি পেয়েছে।করোনাভাইরাসে জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩২৪ জন মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজার জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন