News71.com
 International
 10 May 20, 10:03 PM
 405           
 0
 10 May 20, 10:03 PM

ভারত-চীন সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মারামারি॥ সালিশির মাধ্যমে সংকট নিরসন

ভারত-চীন সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মারামারি॥ সালিশির মাধ্যমে সংকট নিরসন

আন্তর্জাতিক ডেস্কঃ সিকিমে ভারত ও চীনের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।শনিবার (৯ মে) উত্তর সিকিমের নাকুলায় সংঘাতে জড়ায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। তবে তা হাতাহাতির মধ্যেই সীমাবদ্ধ থাকলেও কোনও গোলাগুলির ঘটনা সেখানে ঘটেনি।ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মুগুথাং পেরিয়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দু’পক্ষের প্রায় ১৫০ জওয়ানের মধ্যে সংঘর্ষ বাধে। এত ভারতের ৪ জওয়ান ও চীনের ৭ জওয়ান আহত হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে ওই বিবাদ মীমাংসা করা হয়।বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমগুলো ভারতীয় বাহিনীর সদর দফতরে যোগাযোগে করলেও এ ব্যাপারে তাদের কিছু জানা নেই বলে সেখান থেকে বার্তা দেয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন