News71.com
 International
 11 May 20, 10:26 AM
 391           
 0
 11 May 20, 10:26 AM

পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে ৫০ হাজার নমুনা পাঠালো ব্রিটেন॥

পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে ৫০ হাজার নমুনা পাঠালো ব্রিটেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় মৃত্যুতে ইউরোপের সব দেশকে ছাড়িয়ে গেছে ব্রিটেন। এই অবস্থায় দেশটি করোনা পরীক্ষার জন্যে অন্তত ৫০ হাজার মানুষের নমুনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে। ব্রিটেনের স্বাস্থ্যবিভাগ বলছে, ল্যাব সমস্যার কারণে পরিস্থিতি মোকাবিলা করার জন্য ৫০ হাজার নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল।ব্রিটিশ পত্রিকা সানডে টেলিগ্রাফ জানায়, স্ট্যান্সটেড এয়ারপোর্ট থেকে একটি চার্টার্ড বিমানে করে করোনার নমুনাগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফল যাচাই-বাছাই শেষে যত তাড়াতাড়ি সম্ভব রোগীদের কাছে পাঠানো হবে।ব্রিটেনে ইতোমধ্যেই প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩১ হাজার ৫৮৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন