News71.com
 International
 11 May 20, 10:32 PM
 337           
 0
 11 May 20, 10:32 PM

সংক্রমন ঠেকাতে মালয়েশিয়ায় পঞ্চমবারের মতো বাড়ল লকডাউনের মেয়াদ॥

সংক্রমন ঠেকাতে মালয়েশিয়ায় পঞ্চমবারের মতো বাড়ল লকডাউনের মেয়াদ॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস থেকে বাঁচতে মালয়েশিয়ায় চলছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) নামের অঘোষিত লকডাউন। দেশটিতে চলমান এই আদেশ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) পঞ্চমবারের মতো বাড়িয়ে ৯ জুন পর্যন্ত ঘোষণা করেছে মালয়েশিয়া। গতকাল রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেন, আমরা কোভিড-১৯ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ (লকডাউন) বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি যেন কোভিড-১৯ থেকে মুক্তি পাই। আমি জানি এটি আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি করোনাভাইরাস নির্মূল হোক। ইতিমধ্যে আমরা করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে আছি এবং আরও সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ১৮ মার্চ থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করে লকডাউন কার্যকর করে মালয়েশিয়া। লকডাউনের সময় চতুর্থ দফা বাড়িয়ে পরিস্থিতির উত্তরণ না ঘটায় ৯ জুন বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন