News71.com
 International
 12 May 20, 10:16 AM
 306           
 0
 12 May 20, 10:16 AM

করোনা ইস্যুতে দিল্লীর ভূমিকায় নাখোশ মমতার তৃণমুল কংগ্রেস॥

করোনা ইস্যুতে দিল্লীর ভূমিকায় নাখোশ মমতার তৃণমুল কংগ্রেস॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৭ মে। তার আগে সোমবার (১১ মে) দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ তারিখের পরে কী হবে, এ নিয়ে ভিন্ন মত দিয়েছেন মুখ্যমন্ত্রীরা। কেউ বলেছেন, ধীরে ধীরে অর্থনৈতিক কাজকর্ম শুরু হোক, কেউ এর তীব্র বিরোধিতা করেছেন।কেউ বলেছেন, করোনা কেসের সংখ্যা বাড়ছে। ট্রেন-বিমান চালু হলে বিপদ বাড়বে। কেউ বলেছেন, কৃষি বিপণন শুরু করা উচিত। এতে অর্থনীতি অনেকটাই শুধরে যাবে।তবে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় করোন মোকাবিলায় কেন্দ্রের আচরণে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এটা রাজনীতি করার সময় নয়। করোনা মোকাবিলার নামে রাজনীতি হচ্ছে। যুক্তরাষ্ট্র পরিকাঠামো ভাঙবেন না।পাশাপাশি করোনা আতঙ্কের মধ্যেই কেন্দ্রীয় সরকার ভারত-বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিতেই মমতার ভাইপো তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ থেকে একটিও করোনা কেস এলে, তার দায় কে নেবে? কেন্দ্র? কেন্দ্র দ্বিচারিতা করছে, একদিকে এনআরসির নাম করে প্রধানমন্ত্রী বলছেন, পশ্চিমবঙ্গে সব অনুপ্রবেশকারী ঢুকে গিয়েছে আর অন্যদিকে এই করোনা পরিস্থিতির মধ্যেও বলছেন সীমান্ত খুলে দিতে হবে।অভিষেক আরও বলেন, করোনা হেঁটে দেশে ঢোকেনি। প্লেনে চড়ে এসেছে। সব জানা সত্ত্বেও আগে কেন বন্ধ করে দেওয়া হয়নি আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন