News71.com
 International
 12 May 20, 12:42 PM
 322           
 0
 12 May 20, 12:42 PM

২ বছরেও করোনা ভ্যাকসিন তৈরীর সম্ভাবনা কম, মানুষকে মানিয়ে চলতে শিখতে হবে॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২ বছরেও করোনা ভ্যাকসিন তৈরীর সম্ভাবনা কম, মানুষকে মানিয়ে চলতে শিখতে হবে॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ আগামি দুই বছরেও করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরী হওয়ার সম্ভবনা নেই। এমনটাই ধারণা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেল। তাই সারা পৃথিবীর মানুষকে এ ভাইরাসের সাথে লড়াই করে বাঁচার জন্য পরামর্শ দেন।সম্প্রতি কোভিড-১৯ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা বিশেষজ্ঞ প্যানেলের প্রতিনিধি ডেভিড নাবরো জানিয়েছেন, করোনার সঙ্গে বাস করা শিখতে হবে আমাদের৷ আমার মোটেই মনে হয় না আগামী দু বছরেও এর কোনও ভ্যাকসিন তৈরি হবে।

করোনাভাইরাসের প্রতিষেধক টিকা তৈরি হতে দুই বছর সময় লাগতে পারে। তাই সবার উচিত এ ভাইরাসের সাথে বসবাস করা শিখে ফেলা ৷ পৃথিবীর মোট ৭.৮ বিলিয়ন মানুষকে নিজেদের জীবন ধারা বদলে কীভাবে এই করোনার সাথে লড়াই করে বাঁচা যায় তা শিখতে হবে৷ এছাড়া তিনি করোনা ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে ভারত যেভাবে লড়াই করেছে তার প্রশংসা করেন বলে জানা গেছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন