
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা সবাই হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।স্থানীয় সময় সোমবার মধ্যরাতে মস্কোর ওই কেয়ার হোমে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দেড়শো মানুষকে।রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, একটি ভেন্টিলেটরে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পিটার্সবার্গের ইমারজেন্সি বিভাগের একটি সূত্র রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছে, ভেন্টিলেটরগুলো সর্বোচ্চ সীমার মধ্যে থেকে কাজ করছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত চাপের কারণে ভেন্টিলেটরে আগুন ধরেছে।