News71.com
 International
 13 May 20, 11:42 AM
 328           
 0
 13 May 20, 11:42 AM

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রাশিয়া॥  

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রাশিয়া॥   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০৮৯৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৩২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের দিক থেকে এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে আমেরিকায় । গত ১০ দিন ধরে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াচ্ছে। আক্রান্তদের মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের পর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিনি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে করোনা আক্রান্তের দিক থেকে রাশিয়া বিশ্বে দ্বিতীয় স্থানে থাকলেও মৃত্যুর সংখ্যা অনেক কম।

উল্লেখ্য রাশিয়ায় এ পর্যন্ত মাত্র ২ হাজার ১১৬ মারা গেছে। বেশি পরীক্ষার হওয়ায় দেশে মৃত্যুর সংখ্যা কম বলে দাবি করেছে সরকার। তবে অনেকের ধারনা দেশে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি।এদিকে ভ্লাদিমির পুতিন দেশে লকডাউন শিথিল করেছেন। গতকাল মঙ্গলবার থেকে কারখানা ও নির্মাণ শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন । বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এ পর্যন্ত ১৩ লাখ ৯৫ হাজার ২৬ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা ৮২ হাজার ৫৫৫ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯০১ জন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন