News71.com
 International
 13 May 20, 10:29 PM
 363           
 0
 13 May 20, 10:29 PM

দুবাইয়ে লকডাউন শিথিল॥ খুলে দেওয়া হয়েছে পার্ক ও হোটেল

দুবাইয়ে লকডাউন শিথিল॥ খুলে দেওয়া হয়েছে পার্ক ও হোটেল

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারির কারণে বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ও পর্যটন নগরী দুবাইয়ের পার্ক হোটেল খুলে দেওয়া হয়েছে। তবে খুলে দেওয়া হয়নি মসজিদ, নাইটক্লাব ও সরকারি সমুদ্র সৈকত। বুধবার আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, লকডাউন শিথিল করা হয়েছে দুইবাইয়ে। এ কারণে এখন থেকে দুবাইয়ের সব হোটেল ও সরকারি পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে পার্কে এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হওয়া যাবে না। তবে শহরটিতে মসজিদ, নাইটক্লাব ও সরকারি সমুদ্র সৈকত এখনও বন্ধ।

এছাড়া হোটেলের অতিথিদের জন্য বেসরকারি সৈকতও খুলে দেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দুবাইয়ে ট্রাম ও ফেরি সার্ভিসও ফের চালু হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হয় দুবাইয়ে। গত ২৪ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা শিথিল করে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন